US-Iran talks in Pakistan: পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মুসলিম বিশ্ব - প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৫১
10israel iran iranian delegation chkb articleLarge

আমেরিকার সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল (US-Iran talks in Pakistan)। এই দলে ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাকের গালিবাফ এবং বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি ছিলেন। ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  ইসলামাবাদ ত্যাগ করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং ইরান আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে, আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই পাকিস্তান ছেড়ে চলে গেছে (US-Iran talks in Pakistan)।

‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’

Scroll to Top