Earthquakes strike Sikkim: সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম
মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে (Earthquakes strike Sikkim) ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিং এলাকায় মূল ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ছিল গভীরতা।
এই প্রধান কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। সিকিমের মঙ্গন এলাকায় ৭টি, নামচিতে ৪টি এবং গ্যাংটকে ৩.১ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়েছে।
মাঝরাতে দফায় দফায় (Earthquakes strike Sikkim) এই কম্পনের ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি এবং হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।












