US-Israel attack Iran: ইসরাইলের দিকে পাল্টা মিসাইল নিক্ষেপ ইরানের

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:১০
RVZU6J64PVML5JCLNWBAVG5JWA

পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ শুরু করেছে ইরান (US- Israel attack Iran)। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন দাবি করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে (US- Israel attack Iran)।

এক সতর্কবার্তায় আইডিএফ জানিয়েছে, “জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এরই মধ্যে ইসরাইলি বিমান বাহিনী হুমকি দূর করতে ও প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের জন্য কাজ করতে শুরু করেছে।

এর আগে ইরানের রাজধানী তেরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল ও আমেরিকা। শনিবার সকালে এই হামলা শুরু হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত তেহরানে অবস্থিত ইরানের পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

Scroll to Top