israel gaza war: গাজায় সংযম দেখানোর আহ্বান আমেরিকাসহ ৩ দেশের 

আন্তর্জাতিক - প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩৪
20142619dda28a6

গাজায় চলমান (israel gaza war) যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মান্য করার এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে আমেরিকা, কাতার, মিশর ও তুরস্ক (US, Egypt, Qatar, Turkiye urge restraint in Gaza as Israeli attacks continue)। মিয়ামিতে অনুষ্ঠিত বৈঠক শেষে শনিবার আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তিন দেশের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন (attending the meeting Friday were US special envoy Steve Witkoff, Qatari Prime Minister Mohammed Abdulrahman Al Thani, Egyptian intel chief Hassan Rashad and Turkish Foreign Minister Hakan Fidan)। উক্ত সময়ে তারা ১০ অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ নিয়ে পর্যালোচনা করেছেন।

এদিনের বৈঠক শেষে উইটকফ সোস্যাল সাইট এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্টের ২০-দফা শান্তি পরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং সব পক্ষকে তাদের দায়িত্ব পালনে সংযম দেখাতে ও এই পর্যবেক্ষণ ব্যবস্থায় সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি (Gaza mediators urge Israel, Hamas to keep truce after meeting yields little progress)।’

এই বৈঠক এমন সময় হলো, যখন চুক্তি বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এই আবহেই গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলা চালায়। সেই গোলাবর্ষণে ছয়জন নিরীহ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪০০-তে দাঁড়িয়েছে।

Scroll to Top