Dipu Chandra Das Lynching: দীপু দাসের স্ত্রী-সন্তানের ব্যয়ভার বহন করবে সরকার, শিক্ষা উপদেষ্টা
ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু যুবক (Dipu Chandra Das Lynching) দীপু দাসকে বেধড়ক মারধর ও জ্বালিয়ে খুন কাণ্ডে এবার মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস বাংলাদেশ প্রশাসনের। পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের স্ত্রী ও সন্তানের সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (Bangladesh Education Adviser C R Abrar visited the family of factory worker Dipu Chandra Das, brutally killed in Mymensingh)।
এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তারপর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, দীপু চন্দ্র দাসের পরিবার একা নয়, সরকার তার পরিবারের সঙ্গে আছে। এটা জানাতেই আমি এসেছি। দীপুর পরিবারের এমন সংকটকালে আমরা তাদের পাশে আছি (Education Adviser Professor C R Abrar visited the family in Mymensingh and spoke with Rabilal Das, the father of Dipu Chandra Das)।
তার স্ত্রী-সন্তান ও পরিবারের সঙ্গে কথা বলে তাদের আর্থিক ও আইনিসহ সব ধরনের সহায়তা করবে সরকার। আমি এটা নিশ্চিত করতে চাই, দীপুর সন্তান ও স্ত্রীর সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে।
মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের (Dipu Chandra Das Lynching) বাড়িতে সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।












