Tehran shopping centre: ইরানে শপিংমলে ভয়াবহ আগুন
ইরানে শপিংমলে ভয়াবহ আগুন (Tehran shopping centre)। তেহরানের এক শপিং সেন্টারে এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানের জান্নাতাবাদে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় শপিংমলটিতে আগুন লাগে। শহরের অপর প্রান্ত থেকেও আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ততোক্ষণে বেশ বড় পরিসরেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রায় ২ হাজার স্কয়ার মিটারে বিস্তৃত শপিং সেন্টারটিতে ছোট-বড় বহু দোকান খোলা ছিল বলে জানা যায় (Tehran shopping centre)। ঘটনার সময় উপস্থিত ছিল ব্যবসায়ী, ক্রেতাসহ অনেকেই। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।












