Ayatollah Alireza Arafi: ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন
আমেরিকা ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে (Ayatollah Alireza Arafi)।
দেশটির সংবিধান অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার জন্য তিন সদস্যের একটি শক্তিশালী ‘অন্তর্বর্তীকালীন কাউন্সিল’ গঠন করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই দেশ শাসন করবে (Ayatollah Alireza Arafi)।
সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে। ইরানের শক্তিশালী সালিশি সংস্থা ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’ আরাফিকে এই পদের জন্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি ছাড়া আরও দুই সদস্য রয়েছেন। তারা হলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজিই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এ তথ্য নিশ্চিত করেছেন।
যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ।
আলিরেজা আরাফি ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। বর্তমানে তিনি গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইরানের সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া ইরানের কুম শহরের জুমার নামাজের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন আলিরেজা আরাফি।











