underground missile base: মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের

আন্তর্জাতিক - প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:৫১

Iran unveils new underground missile: আমেরিকা যদি হামলা চালায়, তাহলে ইসরাইল  যেকোনও ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন কমান্ডার

nationalherald 2026 02

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে (underground missile base)  মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বুধবার ইসলামিক বিপ্লবী গার্ড এ ঘাঁটির তথ্য সামনে নিয়ে এসেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ওই ঘাঁটিতে যান। তারপরেই এটি উন্মোচন করা হয়। সামরিক বাহিনীর উচ্চপদস্থ এ দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদের এ ব্যাপারে অবহিত করা হয়।

সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুদের যে কোনও কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি। যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি (underground missile base)।

একইসঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। আমেরিকার গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে।

এরমধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে যদি আলোচনায় কোনও সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী।

এদিকে, আমেরিকা যদি হামলা চালায়, তাহলে ইসরাইল  যেকোনও ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন কমান্ডার।

সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার হোসেন দাঘিঘি এমনটাই হুঁশিয়ারি দেন।

Scroll to Top