Earthquake in Iran: যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

আন্তর্জাতিক - প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৫
earthquake pti 2 1772855898

আমেরিকা ও ইসরাইলের  (Earthquake in Iran) সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে (Earthquake in Iran)।

এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল। নতুন এ ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

Scroll to Top