Iran reopens airspace: আকাশসীমা খুলে দিল ইরান

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৩৭
Iran reopens airspace: আকাশসীমা খুলে দিল ইরান

সাময়িকভাবে স্থগিত রাখার পর ফের (Iran reopens airspace) আকাশসীমা খুলে দিয়েছে ইরান।ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বর্তমানে বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪ বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ইরানের আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ (নোটাম)-এর মেয়াদ শেষ হয়েছে এবং একাধিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে (Iran reopens airspace)।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান সাময়িকভাবে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল। শুধু অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। কেবল বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট ফ্লাইটই চলাচল করতে পারবে।

ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত আসে। বর্তমানে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

Scroll to Top