Mansoureh Khojasteh Bagherzadeh: শাহাদত বরণ করলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় এবার শাহাদত বরণ করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ (Mansoureh Khojasteh Bagherzadeh)। আহত অবস্থায় এদিন মৃত্যুবরণ করেছেন তিনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় শাহাদত বরণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আহত হোন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী মানসুরেহ। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি (Mansoureh Khojasteh Bagherzadeh)।
রক্তাক্ত ইরান
সংক্ষেপে বর্ণনা
• এ পর্যন্ত ইরানের ১৩১টি শহরে আমেরিকা- ইসরাইলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।
• লেবাননের ১৮ শহর খালি করার হুঁশিয়ারি দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরাইল।
• যুদ্ধ পরিস্থিতি ‘কাতার এনার্জি’ এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে। ফলে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০%।
• সউদি আরবের রাস তানুরা তেল শোধনাগার বন্ধ করা হয়েছে।
• সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির রানওয়েতে ড্রোন আঘাত করেছে।
• কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তবে সব ক্রু সদস্য বেঁচে গেছেন।
• লেবাননে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
• ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইল- আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
• ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
• ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের হামলার প্রভাবে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে, আর পতন ঘটছে পুঁজিবাজারে।
• ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলেরর বেইত শেমেষ শহরে ৯ জন নিহত হয়েছে।
• ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত নিহত হয়েছে তিনজন।
• ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৪০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে।












