USA attack Iran: ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাবে আমেরিকা
৪৮ ঘণ্টার মধ্যে (USA attack Iran) ইরানে হামলা চালাতে পারে আমিরিকা। আশঙ্কা প্রকাশ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
————————————————————
NOTE: এই মুহূর্ত থেকে ইনসাইড খবরে যুক্তরাষ্ট্রের বদলে আমেরিকা, যুক্তরাজ্যের বদলে ব্রিটেন লেখা হবে। আশা রাখব ইনসাইডের পাঠকদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না।
————————————————————
তিনি আরও বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু অতীত বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে। বিল ক্লিনটনের নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এসব বিষয় প্রায়ই বড় সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।
সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, আমার মনে হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কয়েকটি (USA attack Iran) বড় ঘটনা ঘটতে পারে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।











