Iranian officials killed: এক দিনেই চার শীর্ষ নেতার মৃত্যুর খবর জানাল ইরান
ইসরাইলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি (Iranian officials killed) নিহত হওয়ার পর বুধবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে ইরান। এ নিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ গুরুত্বপূর্ণ নেতাকে হারাল ইরান।
বুধবার সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে (Iranian officials killed)।’
এর আগে আজই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ‘গত রাতে ইরানের গোয়েন্দা মন্ত্রী খতিবকেও নির্মূল করা হয়েছে।’
মঙ্গলবার ইসরাইল দাবি করে যে, তেহরানে ক্ষেপনাস্ত্র হামলায় তাঁরা ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যা করেছে।
এরপর বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আলী লারিজানি এবং ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইরানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গতকাল সারারাত ইরানে হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। এসব হামলার মূল লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ সামরিক হামলা শুরু করে ইসরাইল ও আমেরিকা। সেদিনই হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মুহাম্মদ পাকপুর।
এরপর থেকে ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে ইরানের সামরিক বাহিনী। উল্লেখ্য, গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের সাথে ইসরাইল- আমেরিকার এই হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।












