Bangladesh election 2026: বিপুল ব্যবধানে জিতবে বিএনপি

আন্তর্জাতিক - প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:৫৭
afp 6989b5d02aea 1770632656

বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে ব্যাপকহারে জয়লাভ করবে বিএনপি (Bangladesh election 2026)। ইতিমধ্যেই রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন এবং ১৫ মিনিট পর ভোট প্রদান শেষে বের হয়ে আসেন।

ভোট কেন্দ্রে থেকে বের হয়ে তারেক সাংবাদিকদের জানান, আশা করছি দেশজুড়ে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে তবে বিএনপি বিপুল ব্যবধানে জয়ী হবে। এসময় কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ব্যাপক ভিড় ও কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে (Bangladesh election 2026)।

বলা বাহুল্য, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ডা. খালিদুজ্জামানকে (দাঁড়িপাল্লা প্রতীক)। যদিও এই আসনে মোট ১১ জন প্রার্থী ছিলেন, তবে শেষ মুহূর্তে ৫ জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন:

এস এম আবুল কালাম আজাদ (বিএনএফ)
শামীম আহমেদ (ডাব প্রতীক)
মো. রাশেদুল হক (আনারস প্রতীক)
মঞ্জুর হুমায়ুন (আপেল প্রতীক)
এনায়েত উল্লাহ (মোরগ প্রতীক)

গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৩৩ হাজার ৭৭৭ জন। যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

হাই-প্রোফাইল এই আসনে দেশি-বিদেশি অসংখ্য পর্যবেক্ষক এবং সাংবাদিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং সাধারণ ভোটারদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।

Scroll to Top