Bangladesh Election: নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী প্রার্থী

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:৪৪
Untitled design 20260213033258

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Election) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ১৮১টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।

এর মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা (Bangladesh Election)।

 

বিজয়ী নারী প্রার্থীরা হলেন—

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,

নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

Scroll to Top