oath taking ceremony: মোদি ও শেহবাজ শরিফসহ সার্ক নেতাদের আমন্ত্রণের প্রস্তুতি
Tarique Rahman's oath taking ceremony:দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলেই জানা গেছে।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের (oath taking ceremony) শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে দলটি। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কূটনৈতিক প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে।
বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এই তথ্য নিশ্চিত করেছেন (oath taking ceremony)। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক আয়োজন করলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি ইতিমধ্যে তাদের পছন্দের অতিথি তালিকার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলেই জানা গেছে। যদিও শপথের সুনির্দিষ্ট তারিখ এবং অতিথিদের চূড়ান্ত তালিকা এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে, সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হচ্ছে জামায়াতে ইসলামী।
এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।











