Humayun Kabir: অভিষেক মন্দির- মসজিদ রাজনীতি করতে নিষেধ করেছিল, তাহলে ‘দুর্গা অঙ্গন’ কী ? বিস্ফোরক হুমায়ূন কবির
অভিষেক মন্দির- মসজিদ রাজনীতি করতে নিষেধ করেছিল, তাহলে ‘দুর্গা অঙ্গন’ কী ? এবার মমতার ‘দুর্গা অঙ্গন’ ভিত্তি প্রস্তর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন (Humayun Kabir) জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন হুমায়ূন কবির। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হিন্দু তোষণ’-এর অভিযোগ তুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির।
সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সংখ্যালঘু ভোট নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যালঘু ভোট তাঁর দিকেই ঝুঁকবে। সদ্য গঠিত তাঁর রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি (JUP) আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটের প্রধান দাবিদার হবে।
মুসলিমরা নিজেদের প্রতিনিধিত্ব চাইছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে না তৃণমুল। ২০২৬ সালে সংখ্যালঘু ভোট আমাদের দিকেই ঝুঁকবে। সংখ্যালঘু ভোটাররা তাদের নিজেদের প্রতিনিধিত্ব চান। প্রয়োজনে আমি ২০০ জন প্রার্থী দেব। যার মধ্যে ৯০ জন প্রার্থী হবেন মুসলিম।
তাঁর অভিযোগ, “২০২৬ সালের নির্বাচনে হিন্দু বনাম মুসলিম ভোটের স্পষ্ট বিভাজন দেখা যাবে। শুভেন্দু অধিকারী হিন্দু রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও জগন্নাথ মন্দির নির্মাণ, দুর্গাপুজো কার্নিভাল আয়োজন ও পুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে হিন্দু তোষণ করছেন।
তিনি আরও বলেন, “আমি মুসলিমদের নেতা হব। আমাদের মূল লক্ষ্যই হবে মুসলিম ভোট। বাবরি ধাঁচের মসজিদ (babri style mosque) নির্মাণ প্রসঙ্গে কবির জানান, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই নির্মাণকাজ শুরু করবেন তিনি।











