Massive Fire At Delhi Palam: দিল্লির পালামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন
দিল্লির পালাম এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire At Delhi Palam)। ঘটনাস্থলে প্রায় ৩০টি দমকল ইঞ্জিন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সংশ্লিষ্ট ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের যাতে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর করা যায়, তা নিশ্চিত করতে সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (ক্যাটস)-এর একটি অ্যাম্বুলেন্স ও দল মোতায়েন করা হয়েছে।
দমকল বিভাগের ভাষ্যমতে, সকাল ৭টার দিকে পালাম মেট্রো স্টেশনের কাছে ২ নম্বর লেনের একটি ভবনের আগুন লাগে (Massive Fire At Delhi Palam)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। অল্প সময়ের মধ্যে আগুন সর্বত্রে ছড়িয়ে পড়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।












