Abhishek Banerjee House Raid: অভিষেকের বাড়িতে তালা ভেঙে তল্লাশি পুলিশের , খবর পেয়েই পৌঁছলেন মমতা
শালবনি থানার পুলিশের অভিযানে চাঞ্চল্য, আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে হানা
Abhishek Banerjee House Raid- এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হানা দিল শালবনি থানার পুলিশ। শনিবার ভোররাতে ডিএসপির নেতৃত্বে পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরা ছিল পুরো বাড়িটি। দীর্ঘক্ষণ ডাকার পরেও সাড়াশব্দ না মেলায় শেষপর্যন্ত তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে এই কান্ড। মূলত সংশ্লিষ্ট মামলার তদন্ত করতেই পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে (Abhishek Banerjee House Raid)।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢুকেছিল এবং পুরো ঘটনার রেকর্ড রয়েছে। তাদের সমস্ত কার্যকলাপের রেকর্ডিং করা হয়েছে। শুধু তাই নয়, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন, তারপরেও ভাঙচুর কেন? এই তল্লাশির খবর পেতেই তড়িঘড়ি অভিষেকের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, তবে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি। প্রায় চার ঘণ্টা তল্লাশির পর সকাল সাতটার কিছু পরে পুলিশ বেরিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তারা শহর ছাড়েনি এবং সুমিত রায়ের বাড়িতেও যেতে পারে। একদিকে সিআইডি এবং ইডির আইনি জট, অন্যদিকে আপ্ত সহায়কের বিরুদ্ধে অভিযোগ— সব মিলিয়ে অভিষেকের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে।












