aam janata unnayan party: হুমায়ূন কবিরের সমর্থনে সভা মিম সুপ্রিমো ওয়েইসির
WB Assembly Election 2026: জনগণের উন্নয়ন, সবার অধিকার' নামের ইস্তেহার প্রকাশ করা হয়
aam janata unnayan party- র প্রার্থী হুমায়ূন কবিরের সমর্থনে বুধবার মুর্শিদাবাদের নওদা বিধানসভার ডুবতলা ময়দানে জনসভা করেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এদিনের সভা থেকে তিনি বলেন, ‘মিম কবিরের সঙ্গে জোট করেছে (aam janata unnayan party)। আমাদের চেষ্টা, বেশিরভাগ আসনে প্রার্থীদের জেতানোর। বাংলার মুসলমানরা বদল আনবে। আমরা আপনাদের নেতা বানাতে চাই, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। কারণ যে সমাজের কাছে নেতা থাকে, তারই বিকাশ হয়।’
সভা থেকে ওয়েইসি অতীতের ভোটের রাজনীতির প্রসঙ্গ টেনে আরও বলেন, দীর্ঘদিন ধরে কখনও কংগ্রেস, কখনও বামফ্রন্ট, আবার গত ১৫ বছর তৃণমূলকে সমর্থন করেও সংখ্যালঘুরা প্রত্যাশিত ফল পায়নি। এবার বদলের বাংলা দেখতে চাই সাধারণ মানুষ।
এই সভায় ‘জনগণের উন্নয়ন, সবার অধিকার’ নামের ইস্তেহারটি প্রকাশ করা হয় জোটের তরফ থেকে। এই ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু ও সাংস্কৃতিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও অধিকার রক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এছাড়াও মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।












