Humayun Kabir: আমি রাজনৈতিক কর্মকান্ডে জড়িত নয়, তৃণমূল করি কি না, সেটা ব্যক্তিগত’: হুমায়ূন-পুত্র গুলামের মন্তব্যে শোরগোল
বাবরি মসজিদের শিলান্যাস প্রাক্কালে তৃণমূল থেকে বহিস্কার হয়েছেন হুমায়ূন কবির (humayun Kabir)। তারপর পূর্ব পরিকল্পনা মাফিক বিগত ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (tmc mla)।
আসন্ন বিধানসভা নির্বাচনে (assembly elections ২০২৬) একাধিক কেন্দ্রে প্রার্থী দেবে বলেও জানান। ঘোষণা হয় প্রার্থী তালিকা। তার মধ্যে বালিগঞ্জ আসন এখন পাখির চোখ। এই আবহে হুমায়ূন পুত্র গুলাম নবী আজাদের মন্তব্য ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য।
জানা যাচ্ছে, গুলাম আজও বহাল তবিয়তে বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন। তবে তার পরবর্তী কি পদক্ষেপ হবে তা এখনও স্পষ্ট হয়নি। তিনি পরবর্তীতে তৃণমূলেই থাকবেন নাকি বাবার নতুন দলে যোগদান করবেন? তা জানা যায়নি।
এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গুলাম বলেন, “পঞ্চায়েত সমিতিতে জিতেছি। পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছি। মানুষকে পরিষেবা দেওয়া তো আমার কাজ। আমি কাল কি করবো? কি করব না? সেটা আমার বক্তিগত পরকল্পনা ও সিদ্ধান্ত।
আমি সবকিছু ব্যক্তিগত রাখতেই ভালবাসি। আমি কেন সেটা পাবলিক করব। আমার কর্মসূচি, পরিকল্পনা, ভাবনা আমি সর্বসমক্ষে নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তবে আমি বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। আমি রাজনৈতিক কর্মকান্ডে নেই।
তৃণমূল কংগ্রেস প্রদত্ত কোনও পদেও নেই। বাবা নতুন দল করেছে , তাতে আমি যাব কিনা সেটা আমার একান্তই ব্যক্তিগত। আমি তৃণমূলের কোনও পদে নেই। আমাকে নিয়ে তর্ক – বিতর্কের কারণও আমার অজানা। আমি কি কখনও তৃণমূলের কোনও মিটিং- মিছিলে গিয়েছি? আমি পূর্ত কর্মাধ্যক্ষ। জনসাধারণকে যেটুকু পরিষেবা দেবার, সেটা দিচ্ছি। প্রতিনিয়ত সেই দায়িত্বই পালন করি। এতটুকুই যা।
আমি কাল তৃণমূল করবো কি করব না? আমি তৃণমূল কংগ্রেসে আছি কি নেই? সেটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমি পাবলিক ফোরামে এই মুহূর্তে স্পষ্ট কিছু বলতে পারব না।?












