Yumnam Khemchand: নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে মণিপুর
new Chief Minister of Manipur: খেমচাঁদ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সমাজের আর কিপগেন কুকি গোষ্ঠীর মানুষ। খেমচাঁদ সিং এর আগে রাজ্য বিধানসভার স্পিকার ও ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।
অগ্নিগর্ভ মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সিনিয়র নেতা Yumnam Khemchand Singh। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজেপি বিধায়ক দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এন বীরেন সিং পদত্যাগ করার পর থেকে গত প্রায় এক বছর ধরে উত্তর পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হবেন নেমচা কিপগেন।
Yumnam Khemchand রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সমাজের আর কিপগেন কুকি গোষ্ঠীর মানুষ। খেমচাঁদ সিং এর আগে রাজ্য বিধানসভার স্পিকার ও ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।
সেরাজ্যের সংখ্যাগরিষ্ঠ, প্রধানত হিন্দু ধর্মাবলম্বী মেইতেই আর কুকি-জো উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ২০২৩ সালের মে মাস থেকে সংঘর্ষ শুরু হয়। তখন থেকেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল। তবে শেষমেষ তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন।
ওই জাতিগত দাঙ্গায় আড়াই শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ এখনও ঘরছাড়া। কয়েকটি ধর্ষণের ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়ে চলেছে। বারবার অশান্ত মণিপুরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার চেষ্টা হলেও সমাধানসূত্র বের হয়নি। গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং। এবার শান্তি ফেরে কিনা সেটাও সময়ের অপেক্ষা মাত্র।












