UP SIR Final Voter List: উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলি থেকে কত বাদ পড়ল ?

ভারত - প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১:০৩

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ২ কোটিরও বেশি।  মোট বাদ ২ কোটি ৪ লক্ষ ৪৫ হাজার। এছাড়া ভোটার তালিকায় থাকা ১ কোটি ৪ লক্ষ আনম্যাপড।

6607 10 4 2026 12 36 8 2 IMG 20260410 122436

পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (UP SIR Final Voter List) করা হয়েছে যোগীরাজ্যে। যাতে দেখা যাচ্ছে, সে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ২ কোটিরও বেশি।  মোট বাদ ২ কোটি ৪ লক্ষ ৪৫ হাজার। এছাড়া ভোটার তালিকায় থাকা ১ কোটি ৪ লক্ষ আনম্যাপড।

জানা গেছে, SIR এর সময় মোট ৩ কোটি ২৬ লক্ষ জনকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানো ভোটারদের মধ্যে ৮৪ লক্ষ ভোটারের নাম উঠেছে। SIR-এর পর উত্তরপ্রদেশে মোট ভোটার ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২ । SIR-এর আগে মোট ভোটার ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২ (UP SIR Final Voter List)।

শুধু তাই নয়, বিজেপি যে সব বড় শহরে ২০২২ সালের বিধানসভা ভোটে ভালো ফল করেছিল, সেখানে ২০ থেকে ২৩ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতে ভোটারের নাম কাটার হার ৯ থেকে ১১ শতাংশ। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সাহারানপুরে ১০.৪৮ শতাংশ ভোটারের নাম কাটা পড়েছে। মুজাফফরনগরে ১০.৩৮ শতাংশ, শামলিতে ১০.৯৩ শতাংশ, মোরাদাবাদে ১০ শতাংশ, আমরোহায় ৮.৯২ শতাংশ, আজমগড়ে ৯.৪৬ শতাংশ, মাউতে ১১.৫৩ শতাংশ এবং গাজিপুরে ১০.৮৯ শতাংশ ভোটারের নাম বাদ পেয়েছে। বলা বাহুল্য, উক্ত জেলাগুলিতে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে মেরুকরণের প্রভাব দেখা গিয়েছিল। অন্যদিকে যেসব শহরে বিজেপির আধিপত্য দেখা গিয়েছিল, সেখানে ভোটারের নাম বাদ পড়ার হার অনেকটা বেশি।  যেমন, লখনউতে নাম বাদ পড়েছে প্রায় ২২.৮৯ শতাংশ ভোটারের। গৌতম বুদ্ধ নগরে (নয়ডা) ১৯.৩৩ শতাংশ, কানপুর নগরে ১৯.৪২ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। ২০২২ সালে মিরাটে হাড্ডাহাড্ডি লড়াই ছিল এসপি-বিজেপির। সেখানে ১৮.৭৫ শতাংশ ভোটারের নাম কেটে ফেলা হয়। এদিকে আগরায় ১৭.৭১ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরে। অন্যদিকে শাহজাহানপুরে ১৭.৯০ শতাংশ ভোট বাদ পড়েছে। এদিকে প্রয়াগরাজে বাদ পড়েছে ৮.২৬ লক্ষ ভোটারের নাম।

Scroll to Top