Burdwan Nursing Home Fire 2026: বর্ধমানে নার্সিংহোমে ভয়াবহ আগুন, ভিতরে ঢুকেই অসুস্থ দমকলকর্মী
Burdwan Nawabhat Fire Accident: নবাবহাটে ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড; যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের উদ্ধার করল দমকলের ৪টি ইঞ্জিন

Burdwan Nursing Home Fire 2026– ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে। সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে নবাবহাট এলাকার একটি নার্সিংহোমে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়ায়। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা।
ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। দ্রুততার সাথে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে আগুন নেভানোর কাজ চলাকালীন ধোঁয়ার কারণে এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে (Burdwan Nursing Home Fire)। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ
নার্সিংহোমের ভেতরে আটকে থাকা রোগীদের নিরাপদে বের করে আনাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি বেগতিক দেখে প্রতিবেশী অন্যান্য নার্সিংহোমের কর্মীরাও উদ্ধারকাজে হাত বাড়ান। তাঁদের যৌথ প্রচেষ্টায় রোগীদের দ্রুত অন্য সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করা সম্ভব হয়েছে (Burdwan Nawabhat Fire Accident)। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন।













