🔴 লাইভ আপডেট
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪৫
প্রথম দফায় ৩.৬০ কোটি ভোটারের রায়
আগামীকাল ১৬টি জেলার ১৫২টি আসনে ভাগ্য নির্ধারিত হবে ১,৪৫২ জন প্রার্থীর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৩.৬০ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ করা হবে, যার নিরাপত্তা নিশ্চিত করতে ২,৪৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪৫
ভোটারদের জন্য কড়া গাইডলাইন
ভোটের আগের দিন ভোটারদের জন্য কমিশন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড (EPIC) ছাড়াও আধার কার্ড, প্যান কার্ড বা ব্যাংক পাসবুক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪৪
প্রথম দফায় নারী প্রার্থীদের লড়াই
আগামীকাল ২৩ এপ্রিলের নির্বাচনে নারী শক্তির বিশেষ উপস্থিতি দেখা যাবে। প্রথম দফায় মোট ১৬৭ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, নির্বাচন কমিশনের উদ্যোগে ৫,৪৪৪টি বুথ পুরোপুরি মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে, যা নারী ক্ষমতায়নের এক বড় নজির হতে চলেছে।
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪৪
দান্তনে নির্বাচনী হিংসা: রণক্ষেত্র এলাকা
পশ্চিম মেদিনীপুরের দান্তন বিধানসভা কেন্দ্রে আজ দুপুরে ব্যাপক নির্বাচনী হিংসার খবর পাওয়া গেছে। বিজেপি প্রার্থী অজিত কুমার জানাকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে বেশ কিছু মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বিজেপি প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪৩
নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বুথগুলি
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম দফার জন্য প্রায় ২,৪৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথেই (১০০%) ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা করা হয়েছে যাতে কমিশন সরাসরি নজরদারি চালাতে পারে।
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪৩
প্রচারের শেষ দিনে হেভিওয়েটদের ভিড়
প্রথম দফার প্রচার গতকাল শেষ হলেও, পরবর্তী দফার জন্য আজ রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন হেভিওয়েট নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দমদম, হাবড়া এবং সপ্তগ্রামে জনসভা ও রোড-শো করছেন। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ জোড়াসাঁকো ও হাওড়ায় প্রচার সারছেন।
২২ এপ্রিল, ২০২৬ | ১০:৪২
আগামীকাল প্রথম দফার ভোট: ১৬ জেলায় প্রস্তুতি তুঙ্গে
আগামীকাল ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে আগামীকাল ভাগ্য নির্ধারণ হবে ১,৪৭৮ জন প্রার্থীর।
২১ এপ্রিল, ২০২৬ | ১৩:২৭
উত্তরবঙ্গ থেকে মেদিনীপুর: শাহের প্রচার
বিজেপির হেভিওয়েট প্রচারক ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জনসভা করছেন। শিলিগুড়িতে তিনি গোর্খা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে তাঁর প্রচার কর্মসূচি রয়েছে।
২১ এপ্রিল, ২০২৬ | ১৩:২১
মমতা ও অভিষেকের জেলা সফর
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের হলদিয়া, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, জগদ্দল এবং কলকাতার জোড়াসাঁকো এলাকায় চারটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সূচি রয়েছে বাঁকুড়ার বড়জোড়া, পূর্ব বর্ধমানের ভাতার এবং খড়্গপুর সদরে।
২১ এপ্রিল, ২০২৬ | ১৩:২১
কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের কড়াকড়ি
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটের জন্য ৮,০০০-এর বেশি বুথকে 'অতি স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সিইসি জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন যে, ভোট হবে সম্পূর্ণ ভীতিমুক্ত এবং কোনো রকম বুথ জ্যামিং সহ্য করা হবে না।
২১ এপ্রিল, ২০২৬ | ১৩:২১
আজই প্রথম দফার প্রচারের শেষ দিন
আগামী ২৩শে এপ্রিল পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আজ বিকেল থেকেই বন্ধ হচ্ছে মাইক প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ঝোড়ো ব্যাটিং করছে তৃণমূল, বিজেপি এবং বাম-কংগ্রেস জোট। ভোটারদের মন জয়ে রাজপথ থেকে অলিগলি—সবই এখন সরগরম।
২১ এপ্রিল, ২০২৬ | ১০:৫৮
বিজেপি নেতার অশালীন চ্যাট ভাইরাল
আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। ভোট রয়েছে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। তার মধ্যে রয়েছে ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামও। একেবারে ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল।
২১ এপ্রিল, ২০২৬ | ১০:৫৭
জয়নগরে উত্তেজনা
সিপিআইএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরে উত্তেজনা। শুধু পোস্টার ছেঁড়াই নয়, প্রার্থীর বিষয়ে আপত্তিকর ভাষায় বার্তা লেখারও অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তির। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকার ঘটনা। জয়নগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী অপূর্ব প্রামাণিকের পোস্টার ছেঁড়ার অভিযোগ।
২০ এপ্রিল, ২০২৬ | ১৪:৩৩
প্রার্থীর সংখ্যামালা প্রকাশ করল নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বিধানসভা নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২,৯২৬ জন। প্রথম দফায় (২৩ এপ্রিল) ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৪৭৮ জন প্রার্থী এবং দ্বিতীয় দফায় (২৯ এপ্রিল) ১৪২টি আসনে লড়বেন ১,৪৪৮ জন প্রার্থী। ভোটাররা এখন 'Know Your Candidate' অ্যাপের মাধ্যমে প্রার্থীদের যাবতীয় তথ্য দেখে নিতে পারছেন।
২০ এপ্রিল, ২০২৬ | ১৪:৩২
সুপ্রিম কোর্টে বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিতর্ক
আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। অভিযোগ উঠেছে যে, ভোটার তালিকার আপিল ট্রাইব্যুনালগুলো ঠিকমতো কাজ করছে না এবং আইনজীবীদের বাধা দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট তলব করার কথা জানিয়েছেন।
২০ এপ্রিল, ২০২৬ | ১৪:৩২
ভারত-ভুটান সীমান্ত সিল করার নির্দেশ
ভোটের নিরাপত্তায় কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। আজ বিকেল ৫টা থেকে উত্তরবঙ্গের ভুটান সীমান্ত (জয়গাঁ, সামৎসে ও লামোজিঙখা গেট) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। কোনো সাধারণ যাত্রী বা নিত্যযাত্রী এই সময়ে সীমান্ত পারাপার করতে পারবেন না।
২০ এপ্রিল, ২০২৬ | ১৪:৩১
প্রচারের শেষ লগ্নে উত্তরবঙ্গ
আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। আজ ২০ এপ্রিল প্রচারের শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। রাজনৈতিক দলগুলো আজই তাদের হেভিওয়েট প্রচার শেষ করছে, কারণ ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাবে। বিশেষ করে ডুয়ার্স ও পাহাড় সংলগ্ন এলাকাগুলোতে আজ জনসভার ছড়াছড়ি।
২০ এপ্রিল, ২০২৬ | ০০:১৬
নিরাপত্তা আধিকারিকের বাড়িতে হানা
নিরাপত্তা আধিকারিকের বাড়িতে ইডি হানায় সরব মমতা। মমতা বলেন, ‘বিজেপি তুমি আমার সিকিউরিটি নিয়ে ইডি করছ, তল্লাশি চালাচ্ছ। আমাকে খুনের চেষ্টা করছ। ক্ষমতা থাকলে বলো, কখন কোথায় যেতে হবে। আমি একা দাঁড়িয়ে থাকব। আমার সঙ্গে তৃণমূলের কেউ থাকবে না। বন্দুকটা আমার বুকে চালিয়ে দাও। কিন্তু মাথা নত করব না, এটা মাথায় রেখে দিও।
২০ এপ্রিল, ২০২৬ | ০০:১৬
আই-প্যাক-এর ডিরেক্টর ঋষি রাজকে তলব ED-র
আই-প্যাক-এর ডিরেক্টর ঋষি রাজকে আজ দিল্লিতে তাদের কার্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। সংস্থার সঙ্গে যুক্ত এক মামলার তদন্তের অংশ হিসেবেই এই তলব বলে জানিয়েছেন ED-র কর্তারা।
২০ এপ্রিল, ২০২৬ | ০০:১৫
রোড শো-তে মমতার হাত ধরে টান
প্রচারে গিয়ে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বর্ধমানে রোড শো’য়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে আবেগে তাঁর হাত ধরে টান মহিলাদের। সে কারণে সামান্য চোট পেলেও ফের প্রচারে মনোযোগ দেন তিনি।
২০ এপ্রিল, ২০২৬ | ০০:১২
মোদির বিরুদ্ধে কমিশনে নালিশ
মহিলা বিল নিয়ে দূরদর্শনে প্রধানমন্ত্রীর ভাষণ নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলে উল্লেখ করে কমিশনে অভিযোগ দায়ের বামেদের। শনিবার রাতে দূরদর্শন ও আকাশবাণীতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর তাঁর এই বক্তৃতা ঘিরেই এখন উত্তাল জাতীয় রাজনীতি। এটিকে ‘সম্পূর্ণ রাজনৈতিক’ এবং Model Code of Conduct বা নির্বাচনী আদর্শ আচরণবিধির চরম লঙ্ঘন বলে দাবি করে নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হলো দুই বাম দল— CPI(M) এবং CPI। অভিযোগ, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন।
লাইভ আপডেট শেষ
West Bengal Election 2026 Phase 1-এর অন্তিম লগ্নের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আজ ২০ এপ্রিল, অর্থাৎ আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের আগে হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আগামী কালই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারের রণধ্বনি। ফলে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের যে আসনগুলিতে প্রথম দফায় ভোট হবে, সেখানে এখন শেষ মুহূর্তের জনসভা আর পদযাত্রায় কালঘাম ছোটাচ্ছেন প্রার্থীরা। এই দফার লড়াইয়ে যেমন শাসক দলের কাছে নিজেদের দুর্গ রক্ষা করার বড় চ্যালেঞ্জ, তেমনই বিরোধীদের কাছেও এটি শক্তি প্রদর্শনের মোক্ষম সুযোগ। রাজনৈতিক মহলের মতে, ২৩ তারিখের এই জনমতই নির্ধারণ করে দেবে আগামীর বিধানসভা নির্বাচনের অভিমুখ। প্রশাসন ও নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে প্রথম দফার এই মহাযুদ্ধের জন্য এখন প্রস্তুত গোটা রাজ্য।
প্রথম দফার লড়াইয়ে যুযুধান সব পক্ষই তাদের শেষ মুহূর্তের প্রচার সারতে ব্যস্ত। শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে, অন্যদিকে বিজেপি, বাম- আই এসএফ জোটও পরিবর্তনের ডাক দিয়ে জনসভা ও পদযাত্রায় খামতি রাখছে না। উত্তরবঙ্গের চা বাগান থেকে শুরু করে জঙ্গলমহলের শালবন—সর্বত্রই এখন পোস্টার, ফেস্টুন আর দলীয় পতাকার মেলা। তবে ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের সময়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হয়।
যেহেতু আজ ২০ এপ্রিল, তাই প্রথম দফার ভোটের প্রচার শেষ হতে আর মাত্র ২ দিন বাকি। এই সময়টাকেই রাজনৈতিক দলগুলো ‘শেষ মুহূর্তের ঝাঁপানো’ বা ফাইনাল রাউন্ড হিসেবে ব্যবহার করছে (West Bengal Election 2026 Phase 1)। ২১ তারিখ বিকেলের পর থেকে শুরু হবে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period), যখন কোনো রকম জনসভা, মাইক প্রচার বা মিছিল করা আইনত নিষিদ্ধ।
আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের সব কটি জেলা, মুর্শিদাবাদ, ঝড়াগ্রাম সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হবে প্রথম দফার ভোটগ্রহণ। যাদের মধ্যে বহু হেভিওয়েট প্রার্থী রয়েছে। তথ্যসূত্র: উইকিপিডিয়া