IND vs Pak: ভারতকে হারিয়ে Under-19 Asia Cup চ্যাম্পিয়ন পাকিস্তান 

ভারত - প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, রাত ৮:৩৭
410882.6

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (Under-19 Asia Cup) ভারতকে ১৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত (IND vs Pak) । একদিকে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ১৫৬ রানে অলআউট টিম ইন্ডিয়া। ১৯১ রানের বড় ব্যবধানে হেরে গেল ভারত।

বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে ও অভিজ্ঞান কুণ্ডুর মত নামী ব্যাটার থাকার পরেও অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের সর্বোচ্চ রান করেন দীপেশ দেবেন্দ্রন। তিনি ১৬ বলে ৩৬ রান করেছেন (India were reduced to 120 for 9, but Deepesh Devendran offered some late resistance with 36 off 16 balls, including six fours and two sixes)। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকে। তবে দীপেশ ছাড়া আর কোনও ব্যাটার ৩০ রানও ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত আলি রাজাই দীপেশকে আউট করে ভারতের ইনিংসের ইতি টানেন। আজ দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি (Under-19 Asia Cup final in Dubai( অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান (pakistan)জয় ছিনিয়ে নিল ১৯১ রানে।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান হাঁকায় পাকিস্তান। ওপেনার সমীর মিনহাস ১১৩ বলে ১৭২ রান করেন (Sameer Minhas 172 powers Pakistan to Under-19 Asia Cup title)। তিনিই ম্যাচের ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন। এছাড়া আহমেদ হুসেন ৭২ বলে ৫৬ রান করেন।

বলা বাহুল্য, ৮ টি উইকেটের মধ্যে দীপেশ দেবেন্দ্রন তিনটি উইকেট নেন। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল পেয়েছেন দুটি করে উইকেট। ভারতের প্রথম উইকেট পড়েছিল ২.২ ওভারে ৩২ রানে। সেখান থেকে দলের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায় ৯.৪ ওভারে ৬৮ রানে (Pakistan 347 for 8 (Minhas 172, Hussain 56, Devendran 3-83) beat India 156 (Devendran 36, Raza 4-42, Ahsan 2-12) by 191 runs)।

Scroll to Top