2023 pro-Khan protests: ইমরান খানের পক্ষে কথা বলায় কাল হল, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

আন্তর্জাতিক - প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬, দুপুর ১২:০২
AP23129477889242 1683639063

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (2023 pro-Khan protests) সমর্থনে কর্মকাণ্ড চালানো আট সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যকারী বেশ কয়েকজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তাদের বিরুদ্ধে ইমরান খানের সমর্থনে সন্ত্রাসবাদবিষয়ক অপরাধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।

বলা বাহুল্য, ২০২৩ সালের ৯ মে সংঘটিত সহিংস বিক্ষোভের পর দায়ের করা মামলাগুলোর ভিত্তিতে এ সাজা ঘোষণা করা হয়েছে। ওই দিন ইমরান খানকে গ্রেফতার করার পর তার সমর্থকেরা সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকে সরকার ও সামরিক বাহিনী ইমরান খানের দল ও ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন অভিযান শুরু করে। উসকানি দেওয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগে শত শত ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইন ও সামরিক বিচারের আওতায় আনা হয়।

রায়ে বলা হয়েছে, অভিযুক্তদের কর্মকাণ্ড পাকিস্তানি আইনে ‘সন্ত্রাসবাদের আওতার মধ্যে পড়ে’ এবং তাদের অনলাইন কনটেন্ট সমাজে ‘ভয় ও অস্থিরতা’ ছড়িয়েছে।

আদালতের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পাকিস্তানের বাইরে অবস্থান করছেন এবং বিচার চলাকালে আদালতে হাজির হননি।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা থেকে ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেইন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, মন্তব্যকারী হায়দার রাজা মেহদি ও বিশ্লেষক মঈদ পীরজাদা।

২০২৩ সালে সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) বলেছিল, এসব তদন্তগুলো সমালোচনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের শামিল।

সিপিজের এশিয়া কর্মসূচির সমন্বয়কারী বেহ লিহ ই বলেন, কর্তৃপক্ষকে অবিলম্বে এসব তদন্ত বন্ধ করতে হবে এবং গণমাধ্যমের বিরুদ্ধে চলমান ভয়ভীতি ও সেন্সরশিপ বন্ধ করতে হবে (Court sentences journalists in absentia over alleged links to violent unrest after ex-PM Imran Khan’s May 2023 arrest)।

Scroll to Top