Iran DECIMATES Tel Aviv: তেল আবিবে হামলা ইরানের
ইসরাইল ও আমেরিকার যৌথ হামলার পর দ্বিতীয় দিনের মতো (Iran DECIMATES Tel Aviv) পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবের কেন্দ্রে অবস্থিত একটি আবাসিক এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রকাশ্যে এসেছে। এতে এক নারীর মৃত্যু হয়। যা এই যুদ্ধে ইসরাইলের প্রথম মৃত্যুর খবর।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই নারী যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেটি বিস্ফোরিত হয়েছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য বুলডোজার ঘটনাস্থলে রয়েছে (Iran DECIMATES Tel Aviv)।
স্থানীয় সূত্রে খবর, এখানে গাড়ি চালানোর সময়, তারা সরাসরি তাদের মাথার উপরে বিস্ফোরণ দেখতে পায়, কেননা ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ইসরাইলি ইন্টারসেপ্টর নিক্ষেপ করছে।
ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রায় সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে তারপরেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আসছে। বিশেষ করে যখন ঘন ব্যারেজে অনেক ক্ষেপণাস্ত্র একত্রে ছোঁড়া হয়।
শনিবার ইরানের হামলায় ইসরাইলের রাজধানী তেল আবিবে কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি থেকে সরিয়ে ৩০০ বাসিন্দাকে তিনটি হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম।












