Shehbaz Sharif Pezeshkian Call: পিছু হটছে যুদ্ধের মেঘ? ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পাক প্রধানমন্ত্রীর
Pakistan Iran Relations 2026: দীর্ঘদিনের ইরান-মার্কিন স্নায়ুযুদ্ধ নিরসনে এই ফোনালাপকে শান্তির পথে নতুন মোড় হিসেবে গণ্য করা হচ্ছে। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করায় একটি কার্যকর যুদ্ধবিরতি বা সংলাপ শুরুর সম্ভাবনা আগের চেয়ে অনেক জোরালো হয়ে উঠেছে। এই কূটনৈতিক প্রচেষ্টার সফল সমাপ্তি ঘটলে পুরো বিশ্ব এক বড় ধরনের সংঘাত থেকে মুক্তি পেতে পারে
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনীতিতে কি তবে বরফ গলতে শুরু করেছে? (Shehbaz Sharif Pezeshkian Call) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক টেলিফোন আলাপ সেই ইঙ্গিতই দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ফোনালাপকে ইসলামাবাদের একটি ‘কূটনৈতিক মাস্টারস্ট্রোক’ হিসেবে অভিহিত করছেন। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪৫ মিনিটের এই ফোনালাপ ছিল ‘উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ’।
বিবৃতিতে জানানো হয়, আলোচনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন (Shehbaz Sharif Pezeshkian Call)। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করতে পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছে।
শাহবাজ শরিফ সউদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক আলোচনার বিষয় ইরানের প্রেসিডেন্টকে জানান। এসব আলোচনা মূলত একটি আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করা যায়। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের পাঠানো উচ্চপর্যায়ের প্রতিনিধিদল–এর জন্য ধন্যবাদ জানান। ওই প্রতিনিধিদলটি ১১ ও ১২ এপ্রিল পাকিস্তান সফর করে। সোর্স: রয়টার্স












