UAE President: ভারত সফরে আরবের প্রেসিডেন্ট
ভারত সফরে এলেন (UAE President) আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ নাহেন। সোমবার দুপুরে দিল্লি এয়ারপোর্টে তাঁকে (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমার ভাই, আরব আমিরশাহির প্রেসিডেন্ট আল নাহেনকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। তাঁর এই সফর ভারত-আরবের বন্ধুত্বের এক প্রতীক। আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সূত্রের খবর, মাত্র দু’ঘণ্টার সফরে ভারতে এসেছেন আমিরশাহির প্রেসিডেন্ট (UAE President Al Nahyan arrives in India)। একদিকে ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন হুঁশিয়ারি, তার মধ্যে ইউএই প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।












