SIR শুনানি ঘিরে বাসন্তীতে তুলকালাম

ভারত - প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, দুপুর ১:১৬

মুসলিম হওয়ায় হেনস্তা হতে হচ্ছে

1587233 sir 1

SIR শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে বাসন্তীর সোনাখালিতে তুমুল অশান্তি। শুনানি কেন্দ্রে হামলার অভিযোগ। চলল ভাঙচুর। টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ।

SIR শুনানিকে কেন্দ্র করে উত্তাল গোটা বাংলা। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভে শামিল ভোটাররা। চলছে পথ অবরোধ। কোথাও কোথাও রাস্তার উপর জ্বালানো হচ্ছে টায়ার। কারও অভিযোগ, সব নথি থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে। কেউ আবার অভিযোগ করছেন, মুসলিম হওয়ায় হেনস্তা হতে হচ্ছে!

Scroll to Top