AI-based cybercrime arrest: এআই ব্যবহার করে মহিলার ছবি বিকৃত করার অভিযোগ, দিল্লির পুরোহিতকে গ্রেপ্তার করল আমেদাবাদ পুলিশ

ভারত - প্রকাশিত: ২৯ মে ২০২৬, মধ্যরাত ১:০০

প্রতিশোধ নিতেই সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি ছড়ানোর ছক, সাইবার ক্রাইম শাখার তৎপরতায় জালে অভিযুক্ত

delhi priest arrested for ai generated nude images fake social media accounts target woman 2026 05 28

AI-based cybercrime arrest- এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলার অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর ভয়ংকর ছক!  দিল্লি থেকে এক পুরোহিতকে গ্রেপ্তার করল পুলিশ। শুধু তাই নয়, ওই পুরোহিত সোস্যাল সাইটে বেশ নামকরা ছিলেন। নিত্যদিন ধর্মীয় মোটিভেশনাল ভিডিও পোস্ট করতেন।অভিযুক্তের নাম সুমিত নেমচান্দ শর্মা। পেশায় পুরোহিত এই ব্যক্তি দিল্লির বাসিন্দা। ওই মহিলা বন্ধুত্ব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতেই এই জঘন্য কাণ্ড ঘটান তিনি (AI-based cybercrime arrest)। অভিযুক্ত ব্যক্তি মহিলার পাশাপাশি তাঁর মায়ের ছবিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তদন্তে জানা গেছে, গত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ওই মহিলাকে অনলাইনে লাগাতার হেনস্থা করছিলেন অভিযুক্ত। তিনি এআই টুল ব্যবহার করে ওই মহিলার একশোর বেশি অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করেন। মহিলার নামে একাধিক ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Fake Account) এবং ইউটিউব চ্যানেল (YouTube Channel) খুলে সেগুলো আপলোড করা হতো। মোট আট থেকে নয়টি ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে এই সাইবার অপরাধ (Cyber Crime) চালাতেন তিনি।
মহিলার অভিযোগের ভিত্তিতে আমেদাবাদ সাইবার ক্রাইম শাখা ডিজিটাল ট্র্যাকিং (Digital Tracking) করে দিল্লির উসমানপুর থেকে সুমিতকে গ্রেপ্তার করে। ‘মিশন সাইবার রক্ষিকা’ অভিযানের অধীনে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন (Information Technology Act) এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অনলাইনে নারী সুরক্ষা (Women Safety) নিশ্চিত করতে পুলিশ এই বিষয়ে কড়া ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছে।

Scroll to Top