West Bengal: ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে SIR শুনানি
SIR IN WEST BENGAL: ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা
গুঞ্জন ছিলই, এবার তাতে সিলমোহর দিল নির্বাচন কমিশন (west bengal)। ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। উক্ত নির্দেশিকা চলে এসেছে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে (SIR IN WEST BENGAL)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার সম্পূর্ণ অনুসরণ করতেই এই সিদ্ধান্ত (west bengal)। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে (SIR IN WEST BENGAL)।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী
* আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নোটিশ সংক্রান্ত সব শুনানি শেষ করতে হবে ।
* ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে ।
* ২৫ ফেব্রুয়ারির মধ্যে পোলিং স্টেশনের র্যাশনালাইজেশন সম্পন্ন করতে হবে ।
* ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকার স্বাস্থ্যগত মান (হেলথ প্যারামিটার) যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে ।
* সবশেষে ২৮ ফেব্রুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ।












