Cricketer Mohammed Shami: SIR শুনানিতে ডাক পেলেন জাতীয় দলের তারকা পেসার শামি 

ভারত - প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
IMG 20260105 WA0033

সুমিত দে, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার তিনি (Cricketer Mohammed Shami)। দেশের হয়ে বহু ম্যাচে জয়ের নায়ক। তারপরেও ভোটাধিকারের প্রমাণ দিতে হবে মুহাম্মদ শামিকেও। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া SIR শুনানিতে ডাকা হয়েছে তাঁকে।

বর্তমানে মুহাম্মদ শামি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই ওয়ার্ডেই নথিভুক্ত রয়েছে তাঁর নাম।

সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলে নির্ধারিত SIR শুনানিতে হাজিরা দেওয়ার কথা থাকলেও, খেলার ব্যস্ততার কারণে সেদিন উপস্থিত থাকতে পারছেন না Cricketer Mohammed Shami।

এই মুহূর্তে রাজকোটে রয়েছেন তারকা পেসার। বাংলা দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অংশ নিচ্ছেন তিনি। সেই কারণেই সোমবারের শুনানিতে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে শামির পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিএলও-কে জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে শুনানিতে হাজিরা দেওয়ার জন্য সময় মিলতে পারে। তবে বাংলা দল যদি বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে ওঠে, সে ক্ষেত্রে ১২ জানুয়ারি ফের দলের সঙ্গে যোগ দেবেন শামি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম হলেও ক্রিকেটের টানেই বহু বছর আগে বাংলায় চলে আসেন  শামি। দীর্ঘদিন ধরেই বাংলার বাসিন্দা তিনি এবং রাজ্য দলের হয়েই প্রতিনিধিত্ব করে এসেছেন জাতীয় স্তরে। তবুও বাংলার ভোটার হিসেবে তাঁর যোগ্যতা প্রমাণ করতে হবে—এই প্রক্রিয়ার মধ্য দিয়েই।

পুরো বিষয়টির উপর নজর রাখছেন স্থানীয় পৌর সদস্যা মৌসুমী দাস। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট বিএলএ-রা এই বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করবেন।

Scroll to Top