Humayun Kabir: বালিগঞ্জে মুসলিম প্রার্থী দেব, ঘোষণা হুমায়ূনের
বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন না নিশা চট্টোপাধ্যায়। ওই আসনে মুসলিম প্রার্থী (muslim candidate) দেব। ঘোষণা হুমায়ূন কবিরের (Humayun Kabir)। সোমবার জনতা উন্নয়ন পার্টি নামক দলের উন্মোচন করে আসন্ন বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন তৃণমুলের বিধায়ক (west bengal politics)।
তখন বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ূন। তবে সেই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পার হতে না হতেই প্রার্থীবদল।
জানা যাচ্ছে, বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা। জনতা উন্নয়ন পার্টির (JUP) তরফে জানানো হয়েছে, বালিগঞ্জ থেকে মুসলিম প্রার্থী লড়বেন। আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।
উল্লেখ্য, বহিষ্কার হওয়ার পর ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথা জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। বিধানসভা নির্বাচনে ১০০ বেশি আসনে প্রার্থী দেবেন বলেও জানান।
পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন তিনি। ২৬ এর বিধানসভা নির্বাচনকে (west bengal assembly elections) মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন। নিজে ২টি কেন্দ্রে লড়বেন বলেও জানান (Humayun Kabir)। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। তবে আজ প্রার্থী বদল করেন তিনি।
জানা যাচ্ছে, উন্নয়ন পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? জানা গেছে, সোস্যাল সাইটে নিশার এমন সব ভিডিয়ো আছে যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত।












