Humayun Kabir: জনতা উন্নয়ন পার্টি, নতুন দলের উন্মোচন হুমায়ূনের

ভারত - প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:০৭
gloslg5 humayun

নতুন দলের উন্মোচন (Humayun Kabir) হুমায়ূন কবিরের। নাম রাখলেন জনতা উন্নয়ন পার্টি। সোমবার দুপুর একটায় মির্জাপুর মোড়ে একটি জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা করেন তিনি। পূর্বঘোষণা অনুযায়ী,  সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন সাসপেন্ড হওয়া TMC MLA  হুমায়ুন কবির। প্রকাশ করেন দলের ইশতেহার (Manifesto)। আসন্ন বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা, উক্ত দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি বলেও জানান হুমায়ূন।

ইতিমধ্যেই মুর্শিদাবাদের একাধিক জায়গায় তাঁর নতুন দলের ফ্লেক্স, ব্যানার চোখে পড়ছে। যাতে লেখা রয়েছে, ‘বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে।’

সোমবার সকাল থেকেই কাতারে কাতারে মানুষ এই সভা যোগ দিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিশেষ করে মালদা, হুগলি-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে হুমায়ুন কবীরের অনুগামীরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সভাস্থলে ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষের জমায়েত শুরু হয়েছে। যা চোখে পড়ার মতো।

Scroll to Top