দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী mamata banerjee
Chief Minister of WB: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ১৫ সদস্যের প্রতিনিধি দল
সুমিত দে,কলকাতা: দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী mamata banerjee। আগামী ২ ফেব্রুয়ারি, তাঁর নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে গিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
READ MORE: বিস্ফোরণে কাঁপল ইরানের বন্দর আব্বাস
এই বৈঠকে বিভিন্ন নির্বাচনী ও গণতান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এই সফর ও বৈঠক প্রসঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই ঘোষণা দিল্লি থেকেই করা হবে।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আবহে এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনী প্রক্রিয়া, প্রশাসনিক নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত একাধিক বিষয় প্রতিনিধি দলের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে অনুমান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, “গণতন্ত্র রক্ষা ও মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখতে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলব। বাংলার মানুষের স্বার্থেই এই উদ্যোগ।”
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, প্রতিনিধি দলে দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাংসদ ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা থাকবেন। এই বৈঠকের পর দলের রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপন্থা আরও স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।













