City Civil Court: সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক

ভারত - প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৮:২১
CA1F8D 1679318267352 1

দিল্লি, রাজস্থান কোর্টের পর এ বার (City Civil Court) সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক। ইমেল মারফত এই হুমকি মেইল আসে।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হয় সব এজলাস।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টার সময় বোমা-হুমকির মেইলটি পেয়েছেন প্রধান বিচারক। তারপরই ভবন জুড়ে তল্লাশির নির্দেশ দেন তিনি। খবর দেওয়া হয় পুলিশকে (City Civil Court)।

ঘটনাস্থলে এসে পৌঁছয় কলকাতা পুলিশের কর্তব্যরত কর্মীরা। আসে বম্বস্কোয়াড। নিয়ে আসা হয় পুলিশ-কুকুরও। শুরু হয় তদন্ত। বোমাতঙ্কের জেরে ফাঁকা হয়ে যায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তল।

আতঙ্ক ছড়ায় লাগোয়া হাইকোর্ট চত্বরেও। এখনও তদন্ত চলছে। আচমকাই এই বোমা-হুমকি কেন, কাদের টার্গেট করা হচ্ছে? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Scroll to Top