Trinamool vs Ajay Pal Sharma 28 April: ফলতায় বিজেপির ‘সিংঘম’ বনাম তৃণমূলের ‘পুষ্পা’: ভয় দেখিয়ে কি আটকানো যাবে বাংলার জয়গান?
নিজস্ব প্রতিনিধি, ফলতা: Trinamool vs Ajay Pal Sharma 28 April- উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয়পাল শর্মা পুলিশ পর্যবেক্ষক হয়ে আসতেই উত্তপ্ত ফলতা। সোমবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে হানা দিয়ে ‘সাবধান’ হওয়ার হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালেই ছবিটা বদলে গেল। বিজেপির মদতপুষ্ট ‘সিংঘম’ সাজার চেষ্টার পাল্টা জবাব দিতে তৈরি ছিল ফলতা। এদিন অজয়পালের কনভয় দেখা মাত্রই ‘জয় বাংলা’ এবং ‘গো ব্যাক’ স্লোগানে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং ‘পুষ্পা’ জাহাঙ্গির।
নির্বাচন কমিশনকে ঢাল করে বিজেপি এখন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের এক চরম নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করছে বলে অভিযোগ উঠেছে (Trinamool vs Ajay Pal Sharma 28 April)। যে পুলিশ আধিকারিকের কাজ হওয়া উচিত ছিল নিরপেক্ষতা বজায় রাখা, তিনি এখন গেরুয়া শিবিরের ক্যাডারের মতো তালিকা হাতে নিয়ে ভোটারদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চাইছেন। কিন্তু ফলতার মেঠো পথ তাঁকে বুঝিয়ে দিল, এই মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি—এখানে ধমকানি-চমকানি দিয়ে কাজ হয় না।
এদিন খানপাড়া এলাকায় তল্লাশির নামে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে অজয়পালের বিরুদ্ধে। তখনই জাহাঙ্গির খানের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়ে তাঁর কনভয়। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় পুলিশের গাড়ি। জাহাঙ্গির খান স্পষ্ট জানান, “ওই পুলিশ অবজারভার বিজেপির কথায় চলছেন। শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছেন। কিন্তু এখানকার মানুষকে চমকাতে পারবে না বিজেপি বা তাদের কথায় চলা কমিশন। ভোটাররা ঠিক ভোটের দিনেই এর জবাব দিয়ে দেবেন।”
রাজনৈতিক মহলের মতে, পায়ের তলার মাটি সরে যাওয়ার ভয়েই বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনী আর উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিকদের আড়ালে লুকোতে চাইছে। তৃণমূলের দাবি, অজয়পাল শর্মা যতই নিজেকে ‘সিংঘম’ ভাবুন না কেন, বাংলার প্রতিটি কর্মী এক এক জন ‘পুষ্পা’, যারা অন্যায়ের সামনে মাথা নত করতে জানে না। ফলতার এই প্রতিরোধ আসলে বিজেপির বহিরাগত সংস্কৃতির বিরুদ্ধে বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ।












