Cigarette Prices Hike ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, নতুন বছরেই বাড়তে চলেছে দাম

ভারত - প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, দুপুর ১২:৪৫
cigarettes 1767240152200 1767240152385

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ (Cigarette Prices hike)। নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে সিগারেটের দাম। ১ ফেব্রুয়ারি থেকে আরও দামি হতে চলেছে সিগারেট, বিড়ি, পান মশলা (Cigarette Prices Set To Rise In 2026)।

বুধবার কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকেই অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হবে তামাকজাত দ্রব্যের উপর। নতুন কর বসানো হবে পান মশলার উপর। এর ফলে তামাকজাত দ্রব্য ও পান মশলার উপর নতুন জিএসটি হার অনেকটাই বেশি হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‌১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি বসবে। বিড়ির উপর বসবে ১৮ শতাংশ জিএসটি।’‌ এর বাইরে পান মশলার উপর নতুন করে কর বসানো হবে। অর্থাৎ অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হবে (ITC, the maker of Gold Flake and the market leader, dropped 4.4%, while Godfrey Phillips India, distributor of Marlboro, fell 7.7%)।

এর ফলে ৭০ টাকার সিগারেটের প্যাকেট ১০০ টাকার কাছাকাছি পৌঁছবে। ১০ টাকার পানমশলার দামও ১৪-১৫ টাকা হতে পারে। যে সিগারেটের প্রতি পিসের দাম ১৮ টাকা, তা এবার ৭২ টাকা হতে পারে এক ধাক্কায় ( 1 February, tobacco products—including pan masala and cigarettes—will be taxed at 40% GST but bidis (rolled tobacco leaves) will attract 18% GST)।

Scroll to Top