WB Election Result 5May: বিজয়ের উন্মাদনায় রণক্ষেত্র নিউমার্কেট: পুলিশের সামনেই হগ মার্কেটে তাণ্ডব, শীর্ষ নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল উন্মত্ত সমর্থকদের
WB Election Result 5May- ভোটের ফলাফল বেরোতেই রাজ্যজুড়ে বইছে পরিবর্তনের হাওয়া, কিন্তু সেই জয়ের আনন্দ উদযাপনের নামে খাস কলকাতায় যা ঘটল তা কার্যত নজিরবিহীন। ঐতিহ্যের এস.এস. হগ মার্কেট চত্বর সাক্ষী থাকল এক চরম বিশৃঙ্খলার। বিজেপির জয়ের পর যখন সংযত থাকার বার্তা দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব, তখন একদল উন্মত্ত সমর্থকের তান্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়ার উপক্রম নিউমার্কেট এলাকা (WB Election Result 5May)।
ঘটনার সূত্রপাত এদিন বিকেলে। হাতে গেরুয়া পতাকা আর মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে কয়েকশ কর্মী-সমর্থক চড়াও হয় মার্কেট চত্বরে। মুহূর্তের মধ্যে শান্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উচ্ছেদ বা বুলডোজার অভিযানের নাম করে রীতিমতো ভাঙচুর চালানো হয় ঐতিহ্যবাহী এই বাজারে। বিস্ময়ের বিষয় হলো, যখন এই অরাজকতা চলছিল, তখন সেখানে মোতায়েন থাকা পুলিশ বাহিনী কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশের চোখের সামনেই চলল তাণ্ডব, অথচ তাঁদের সক্রিয়তা ছিল নামমাত্র।
দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতারা বারবার বিজয় মিছিলে উস্কানি না দিতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সতর্ক করলেও, একদল ‘উন্মত্ত জনতা’ যেন সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাঁদের এই পাগলামির কাছে অসহায় হয়ে পড়েছেন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই মুহূর্তে গোটা নিউমার্কেট এলাকা থমথমে। দোকানপাট বন্ধ করে আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। জনমনে প্রশ্ন একটাই—জয়ের এই উদযাপন কি সাধারণ মানুষের নিরাপত্তা কেড়ে নেওয়ার লাইসেন্স?
উন্মাদনার এই আগুনে যে ঐতিহ্যের তিলতিল করে গড়ে ওঠা গরিমা পুড়ে খাক হচ্ছে, তা নিয়ে চিন্তিত সুশীল সমাজ। রাজনীতির রং যাই হোক, আইনের শাসন আর সাধারণ মানুষের রুজিরুটির ওপর এমন আঘাত শেষ পর্যন্ত কার স্বার্থসিদ্ধি করছে, সেই ধোঁয়াশা কাটছে না। আপাতত থমথমে নিউমার্কেটে ভয়ের ছায়া দীর্ঘতর হচ্ছে, আর পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।












