ISF MLA Naushad Siddiqui: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে রক্তদান ১৭৪ জনের

ভারত - প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৪৫
west bengal politics Naushad Siddiqui

সুমিত দে রাজারহাট, উত্তর ২৪ পরগনা: নানান জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে অধিকার সমাবেশ ও রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত হল রাজারহাটের মাটিয়াগাছায় (ISF MLA Naushad Siddiqui)।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর কীর্তিপুর ২ নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।

গলাসিয়া সেবক সংঘ হাইস্কুল মাঠে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ১৭৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের দাবি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান।

এই রক্তদান শিবিরটি উৎসর্গ করা হয় প্রয়াত আর জি করের তিলোত্তমা, তামান্না ও আনিস খান-এর স্মৃতির উদ্দেশে।

একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে অধিকার সমাবেশও অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য (waqf act) ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ বাতিলের দাবি, ভোটার তালিকার SIR প্রক্রিয়ার নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক ও হয়রানি বন্ধের দাবি, ওবিসি সংরক্ষণ অবিলম্বে পুনর্বহাল, ভুয়ো এসসি-এসটি সার্টিফিকেট বাতিলের দাবি।

সমাবেশ থেকে বক্তারা বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার দাবি আরও জোরদার করা হবে বলেও জানান তাঁরা।আয়োজকদের মতে, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও অধিকারভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Scroll to Top