Shuvendu adhikary: ছেলেকে গ্রেফতার, হুমায়ূনের পাশে দাঁড়ালেন শুভেন্দু

ভারত - প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৪৯
Shuvendu adhikary: ছেলেকে গ্রেফতার, হুমায়ূনের পাশে দাঁড়ালেন শুভেন্দু

গ্রেফতার হুমায়ূন পুত্র রবিন। চারিদিকে গেল গেল রব। এই আবহে হুমায়ূনের পাশে দাঁড়ালেন (shuvendu adhikary) বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করেই নিশানা করে তিনি বলেন, এই সব গাজোয়ারি। ভয় পেয়েছে পিসি – ভাইপো।

তাই রবিনকে গ্রেফতার করে নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। অর্থাৎ নাম না করেই এই গ্রেফতারির পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরই দোষ চাপালেন তিনি।

READ MORE → Humayun Kabir: গ্রেফতার হুমায়ূন কবিরের ছেলে

বলা বাহুল্য, বাবার জন্য নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে মারধোর করার অভিযোগ রয়েছে রবিনের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এহেন আবহে বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন হুমায়ূন কবির।

অন্যদিকে ভিন্ন সুরে মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘humayun  kabir-  কে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে । এর মাধ্যমে তাঁকে আরও প্রমিনেন্ট করে তোলা হচ্ছে।’ যদিও শুভেন্দু কিন্তু এর উল্টো গেয়েছেন। তিনি মনে করেন, পুলিশ বেআইনিভাবে হুমায়ূনের ছেলেকে গ্রেফতার করেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জুম্মা খান ওরফে হুমায়ূনের নিরাপত্তরক্ষীর ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার সূত্রপাত ঘটে। হুমায়ূনের কাছে তাঁর এক নিরাপত্তরক্ষী ছুটি চান। কিন্তু ছুটি দিতে চাননি হুমায়ূন। এই নিয়ে কথাকাটাকাটি হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রবিনও। ঘটনা চূড়ান্ত আকার ধারণ করলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উভয়ে বলেই অভিযোগ।

তারপর মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক বাড়ি থেকে বেরিয়ে গেলে সেখানে পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী। তাঁরা রবিনকে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে থানায় পৌঁছে যান humayun kabir। সেখানে তাঁর সঙ্গে পুলিশের কথা হয়। আর এই ঘটনার পরই মুখ খুলেছেন রাজ্যের একাধিক বিরোধী দলের নেতারা। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ হুমায়ূনের পক্ষ নিয়েছেন। কেউ আবার এটা তৃণমূলের স্ট্র্যাটেজি বলেই উড়িয়ে দিচ্ছেন।

প্রসঙ্গত, কিছুদিন ধরেই চর্চায় রয়েছে হুমায়ূন। বাবরি মসজিদ তৈরি তাঁকে খবরে নিয়ে আসে। তারপর তিনি আবার নিজের নতুন দল তৈরি করেন। তারপর বিধানসভার প্রার্থী ঘোষণা। এখন তিনি খুব ব্যস্ত। আর এমন পরিস্থিতিতেই তাঁর পুত্রকে গ্রেফতার করল পুলিশ।

Scroll to Top