Indore water crisis: ইন্দোরে ফের দূষিত জল পান করে অসুস্থ ২২

ভারত - প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, সকাল ১০:৩৬
gfm8bf3s indore water

ফের দূষিত জল পান করে (Indore water crisis)  গুরুতর অসুস্থ ২২। ঘটনাস্থল ইন্দোর। অসুস্থরা মৌয়ের বাসিন্দা।

সূত্রের খবর, অসুস্থ নয় জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই অসুস্থদের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন জেলার কালেক্টর শিবম ভার্মা (At least 22 people fell ill after consuming contaminated water in Indore, Madhya Pradesh, just weeks after at least 23 people died and several others were hospitalised by water-borne diseases)।

চলতি মাসেই মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের লাইনে নর্দমার জল মিশে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। দূষিত জল পান করে ইন্দোরে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছিল (Indore water crisis)। অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের জলদূষণ ঘিরে আতঙ্কে ভুগছে ইন্দোর (Indore water contamination)।

 

Scroll to Top