Rujira Banerjee: ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার
ঘুরে দেখলেন দোতলা মডেল শিবির
সুমিত দে,ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী Rujira Banerjee-র। শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেই ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই লোকসভা কেন্দ্র জুড়ে চলছে বৃহৎ স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি ‘সেবাশ্রয়–২’। রবিবার ডায়মন্ড হারবারে চলা এই শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করালেন সাংসদ-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
Two suns: রাশিয়ার আকাশে দুটি সূর্য, অশনি সংকেত
ডায়মন্ড হারবারের SDO গ্রাউন্ডে গড়ে ওঠা দোতলা মডেল স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন Rujira Banerjee। তিনি নিজে স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় পর্যায়ক্রমে সম্পন্ন হয়েছে ‘সেবাশ্রয়’ শিবির। বর্তমানে ডায়মন্ড হারবারে চলছে সেবাশ্রয়–২। এতদিন এই স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এবার তার পরিধি বেড়ে পৌঁছেছে নন্দীগ্রাম পর্যন্ত।

ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবির শুধুমাত্র নামেই ‘মডেল’ নয়, পরিকাঠামোর দিক থেকেও নজিরবিহীন। এই প্রথম SDO গ্রাউন্ডে গড়ে উঠেছে দোতলা স্বাস্থ্য শিবির, যেখানে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, এমনকি সম্পূর্ণ কার্যকর আইসিইউ ইউনিটও। উন্নত পরিকাঠামো ও সুসংগঠিত ব্যবস্থাপনা নজর কেড়েছে সকলের।
এদিন খোদ সাংসদ-পত্নীর স্বাস্থ্য পরীক্ষা ও উপস্থিতিতে আপ্লুত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের মতে, এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থাকে আরও দৃঢ় করেছে।
মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সেবাশ্রয়ের মূল লক্ষ্য—এই কর্মসূচির মাধ্যমে তা আরও একবার স্পষ্ট হলো।












