Middle East War : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভারতীয়দের জন্য বিশেষ কন্ট্রোল রুম

ভারত - প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, দুপুর ১:১১
20260304 130449

ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে উত্তেজনা বাড়ছে মুহুর্মুহু (Middle East War)। আক্রমণের পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আর সেই কারণেই মধ্য প্রাচ্যে আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। বাতিল করা হয়েছে একাধিক উড়ান। এমনকি মধ্য প্রাচ্যের একাধিক অঞ্চলের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে, অভিযোগ উঠেছে এমন (Middle East War)। আর তারপরই প্রশ্ন উঠেছিল সেখানে আটকে থাক ভারতীয়রা কীভাবে দেশে ফিরবেন।  এই আবহে  আটকে পড়া ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

কন্ট্রোল রুমের জন্য তিনটি নম্বরও শেয়ার করা হয়েছে। সেগুলি হল 1800118797 (টোল ফ্রি), +91 11 2301 2113,  +91 11 2301 4104, +91 11 2301 7905 

পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের ফোন নম্বরও শেয়ার করেছে কেন্দ্র। কোন কোন দেশের নম্বর শেয়ার করা হল? দেখে নেওয়া যাক।

• বাহারিন   +973 39418071

• ইরান +98 9128109115 / +98 912810910 / +98 912810910 / +98 932179359

• ইরাক +964 771 651 1185 / +964 770444 4899

• ইসরাইল  +972 54 7520711 / +972 54 2428378

• জর্ডন +962 770 422 276

• কুয়েত + 965 65501946

• লেবানন +961 76860128

• ওমান +968 98282270 (Whatsapp) / 80071234 (Toll free)

• কাতার +974 55647502

• ফিলিস্তিন +970 592916418

• সউদি আরব (রিয়াধ) +966 11 4884697 / 800 247 1234 (টোল ফ্রি)।

• (জেদ্দা)  +966 126648660 / +966 12 2614093

• আরব আমিরশাহী +971 543090571 (Whatsapp) / 800 46342 (Toll free)

Scroll to Top