trinamool congress – এর প্রতিষ্ঠা দিবস: গণতন্ত্র রক্ষার বার্তা দলনেত্রী মমতা ও অভিষেকের

ভারত - প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪৮
IMG 20260101 WA0028

সুমিত দে, কলকাতা: ১ জানুয়ারি রাজ্যজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল trinamool congress প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলস্তরের কর্মীদের অবদানকে বিশেষভাবে সম্মান জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রতিষ্ঠা দিবসের বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন, ১৯৯৮ সালের এই দিনে ‘মা-মাটি-মানুষ’-এর সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা, বাংলার উন্নয়ন এবং দেশমাতৃকার সম্মান রক্ষাই ছিল এবং আজও রয়েছে দলের মূল লক্ষ্য। এই দীর্ঘ যাত্রাপথে দলের প্রতিটি কর্মী-সমর্থকের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগকে তিনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

শুধু রাজ্য নয়, দেশজুড়ে গণতন্ত্র রক্ষার বার্তাও দেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, অগণিত মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় তৃণমূল কংগ্রেস পরিবার আজ শক্তিশালী। কোনও অপশক্তির কাছে মাথা নত না করে, সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করেই সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তৃণমূল স্তরের কর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবর্তনের আন্দোলন হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। দলের সাফল্যের নেপথ্যে তৃণমূলস্তরের কর্মীদের শৃঙ্খলা, আত্মত্যাগ ও অটল বিশ্বাসই মূল চালিকাশক্তি বলে তিনি উল্লেখ করেন।

গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অভিষেক বলেন, মা-মাটি-মানুষের সঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস trinamool congress অবিচল থাকবে, ততদিন কোনও উদ্ধত বা অত্যাচারী শক্তিই বাংলার সম্মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না। বাংলায় যেন কোনও মানুষ বাংলা-বিরোধী শক্তির দ্বারা হয়রানি, অপমান বা ভীতসন্ত্রস্ত না হন—সেই অঙ্গীকারও তিনি পুনরায় গ্রহণ করেন।

Scroll to Top