Abhisekh Banerjee: পুরুলিয়াকে ফের সবুজ করতে শপথ নিন, উন্নয়ন থামতে দেব না

ভারত - প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, রাত ৮:৪৪
IMG 20260121 WA0020

সুমিত দে,পুরুলিয়া: পুরুলিয়ার কাশীপুরে আয়োজিত রণসংকল্প সভা থেকে বিজেপি, সিপিআই(এম) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ শানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক Abhisekh Banerjee।

সকাল ১১টা থেকেই সভাস্থলে মানুষের ঢল নামে। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষা করেও সভাস্থল ছাড়েননি হাজার হাজার মানুষ। বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন মহিলারা।

“এটা শুধু ভাষণ শোনার সভা নয়, শপথের সভা”

অভিষেক বলেন, “যাঁরা আজ এখানে এসেছেন, তাঁরা শুধু আমাদের দেখতে আসেননি। তাঁরা পুরুলিয়াকে আবার জোড়াফুলের সবুজে রাঙানোর শপথ নিয়েই এসেছেন।”

পুরুলিয়ার উন্নয়ন বনাম বিজেপির বাধা

তিনি দাবি করেন, ২০১১ সালের পর পুরুলিয়ার শান্তি ও উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সাফল্য। বাম আমলে যেখানে বিকেল ৩টার পর শহরে চলাচল করাই কঠিন ছিল, সেখানে আজ উন্নয়নের ছাপ স্পষ্ট।

নির্বাচনী ফলাফল তুলে ধরে বার্তা

২০১৬: ৯টির মধ্যে ৭টি আসনে তৃণমূল জয়ী
২০১৯: সাম্প্রদায়িক অশান্তির সুযোগে বিজেপির উত্থান
২০২১: তৃণমূল মাত্র ৩টি আসনে জয়ী
২০২৪: লোকসভা হারলেও ৯টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে তৃণমূল এগিয়ে। তিনি বলেন, “গোটা রাজ্য সবুজ হতে চলেছে, পুরুলিয়াও ব্যতিক্রম হবে না।”

‘লাল-গেরুয়া-সবুজ’ ট্রাফিক সিগন্যালের উপমা

অভিষেকের কটাক্ষ, লাল (বাম): থেমে থাকা
গেরুয়া (বিজেপি): ধীরগতি ও বিভাজন
সবুজ (তৃণমূল): উন্নয়ন ও অগ্রগতি

“বিজেপি মানেই নতুন বোতলে পুরনো মদ।”

বিজেপিতে যাওয়া প্রাক্তন বাম নেতাদের নাম প্রকাশ
সভা থেকে একাধিক প্রাক্তন সিপিআই(এম) ও ডিওয়াইএফআই নেতার নাম উল্লেখ করে অভিষেক বলেন, “এরাই আজ বিজেপিতে গিয়ে পুরুলিয়ার উন্নয়নে বাধা দিচ্ছে।”

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ

১০০ দিনের কাজ বন্ধ
আবাস যোজনার টাকা বন্ধ
জল জীবন মিশন ও সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখা
গ্রামীণ সড়ক প্রকল্পের অর্থ বন্ধ

অভিষেকের প্রশ্ন, “ডবল ইঞ্জিন থাকলে পুরুলিয়া কত টাকা পেল?”

রেল পরিষেবা ও পরিকাঠামো নিয়ে তীব্র ক্ষোভ

হাওড়া–পুরুলিয়া ট্রেনের দেরি, সাঁতরাগাছিতে যাত্রী নামানো, নতুন লাইন না হওয়া, বকিছু নিয়েই বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি।
সামাজিক প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরলেন
লক্ষ্মীর ভাণ্ডার: ৭.৫ লক্ষ মহিলা
কন্যাশ্রী: ১০ লক্ষ ছাত্রী
স্বাস্থ্য সাথী: ২৮ লক্ষ মানুষ
খাদ্য সাথী: ২৯ লক্ষ মানুষ
“যাঁরা আমাদের ভোট দেননি, তাঁদের জন্যও আমরা কাজ করি,এটাই আমাদের সঙ্গে বিজেপির পার্থক্য।”

ধর্ম ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বার্তা

অভিষেক বলেন, “রাম আমাদের হৃদয়ে থাকেন। ধর্ম পালন ঘরের ভিতরেই হোক, রাজনীতির হাতিয়ার যেন না হয়।”

SIR ও আত্মহত্যা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ

তিনি দাবি করেন, “SIR-এর কারণে মাত্র ৮০ দিনে বাংলায় ১১৭ জন মানুষ আত্মঘাতী হয়েছেন—এর দায় কার?”

প্রতিশ্রুতি ও আহ্বান

৯টি আসন জিতলে হিমঘর, আইটিআই, সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি পূরণ
স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি জানাতে আহ্বান

এক মাসের মধ্যে ফের পুরুলিয়া সফরের ঘোষণা
শেষে অভিষেকের স্পষ্ট বার্তা, “এই নির্বাচন শুধু জয়ের নয়, অধিকার ও সম্মানের লড়াই। বিজেপির জুমলা রাজনীতিকে আমরা ৫০-এর গণ্ডি পেরোতে দেব না।”

Scroll to Top