Supplementary Voter List: অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড! রাজ্যজুড়ে কি হচ্ছে?
SIR নিয়ে রাজ্যজুড়ে যাচ্ছেতাই অবস্থা। সোম সন্ধ্যায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও কার নাম উঠেছে, কত বাদ পড়েছে, কিছুই দেখা যাচ্ছিল না (Supplementary Voter List)। অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার গভীর রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary Voter List)।
স্বাভাবিকভাবেই কৌতূহল বশত হোক বা সঙ্গত কারণবশত সকলেই নিজের এপিক নম্বর দিয়ে নিজেদের স্ট্যাটাস দেখতে যান। তাতেই চক্ষুচড়ক গাছ! রাজ্যের সব ভোটারকে UNDER ADJUDICATION – এর আওতাধীন দেখাচ্ছে। সোস্যাল সাইট জুড়ে শেয়ার হয় বহু মিম, সমালোচনা ইত্যাদি। আতঙ্কের কথাও জানান অনেকে। একেবারে ত্রাহী ত্রাহী রব। শুধু তাই নয়, ইলেকশন কমিশনের সাইট হ্যাক হয়ে যাওয়ার কথাও জানান অনেকে।
এই আবহে তৃণমূলের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামের পাশে নাকি ‘বিচারাধীন’ দেখিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)- একেবারে নাকি ডিলিট করে দিয়েছে। তার নামের পাশে দেখিয়েছে ডিলিটেড অর্থাৎ মুছে ফেলা হয়েছে। যদিও কমিশনের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টা দুয়েক ভুল দেখিয়েছে। কিন্তু পরবর্তীতে সমস্যা মিটে গিয়েছে।
বলা বাহুল্য, ২৩ মার্চ গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ করেছে কমিশন। অথচ, সেই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পরও বহু জায়গার তথ্য মিলছিল না। কোথাও কোথাও তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছিল না। এমন নানাবিধ সমস্যার মধ্যে মঙ্গলবার রাতে আচমকা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায়, রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হয় ‘বিচারাধীন।’ স্বাভাবিকভাবেই এই তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়। চূড়ান্ত তালিকায় ‘পাশ’ মার্ক পাওয়া ভোটাররা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হয় ‘বিচারাধীন।’












