Union Budget 2026: স্কুলে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব
বর্তমান (Union Budget 2026) সময়ে অর্থ উপার্জনের অন্যতম পথ হয়ে দাঁড়িয়েছে কন্টেন্ট ক্রিয়েশন। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ভিডিয়ো, পডকাস্ট এবং গ্রাফিক্সের মতো ডিজিটাল মিডিয়া কন্টেন্ট তৈরিতেও দক্ষ হয়ে ওঠে, সেদিকেও নজর দেওয়ার কথা ভাবছে সরকার।
সেই উদ্দেশ্যে স্কুলে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব চালু করার পরিকল্পনা সরকারের (Union Budget 2026)। ক্যামেরা, সফটওয়্যার-সহ নানা প্রযুক্তির সাহায্য পড়ুয়ারা যাতে সৃজনশীল কাজ করতে পারে, তার প্রাথমিক পাঠ দিতেই এই ব্যবস্থা।












